ইজতেমায় আরো চার মুসল্লির ইন্তেকাল


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো চার মুসল্লি ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার রাতে তিনজন ও আজ রোববার সকালে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাবলিগ জামায়াতের মুরব্বি প্রকৌশলী গিয়াসউদ্দিন।
নিহত ব্যক্তিরা হলেন—কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের নূরুল আলম (৭০), রাত পৌনে ১১টার দিকে নিজ খিত্তায় অসুস্থ হয়ে তিনি মারা যান; একই রাতে মারা যান আবদুল মাবুদ জোয়ারর্দার (৫২), তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদরের বাদুড়তলা এলাকায়; নিজ খিত্তায় অসুস্থ হয়ে মারা যান জামালপুর জেলার সরিষাবাড়ীর থানার চর আদরা গ্রামের আবদুল কাদের (৬০); ঢাকার একটি হাসপাতালে আজ সকালে মৃত্যু হয় আখলাক মিয়ার, তাঁর বাড়ি সুনামগঞ্জে।
ইজতেমা ময়দানে তাঁদের জানাজা শেষে নিজ নিজ এলাকায় মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লাশের জিম্মাদার মো. আদম আলী। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক বিদেশিসহ মোট ছয় মুসল্লি ইন্তেকাল করেন।
এদিকে, আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ মোনাজাত হওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













