‘চার কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায়’


১৯৯০ সালের দিকেও চার কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল, এখনও রয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
রোববার জাতীয় প্রেসক্লাবে খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি ও জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল (এনএসএসএস): খাদ্য অধিকার প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন।
খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দাবির বিরোধিতা করে অক্সফাম বাংলাদেশের অ্যাডভোকেসি সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম নয়ন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সনদে সরকারের স্বাক্ষর আমাদের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু ১৯৯০ সালের দিকেও চার কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল, এখনও রয়েছে। তাহলে এই চার কোটি মানুষের খাবার কারা খেয়েছে?’
মতবিনিময়য় সভায় ছিলেন, খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম, ব্র্যাকের প্রতিনিধি রেজবিন পারভিনসহ আরো অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













