ডায়ানার পদাঙ্ক অনুসরণ করছেন কেট


আন্তর্জাতিক মহলে প্রিন্সেস ডায়ানার একটা নিজস্ব ভাবমূর্তি রয়েছে। যা যেকোন নারীর কাছেই কাক্সিক্ষত। প্রিন্সেস ডায়ানার পদাঙ্ক অনুসরন করে তারই মত ভাবমূর্তি গড়তে চাইছেন পুত্রবধূ ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন।
সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে ব্রিটেনের রাজ পরিবারের কাজে মন দিয়েছেন কেট। মানসিক বিকারগ্রস্থ শিশুদের সাহার্য্যে গিয়েছিলেন কেট। সেখানে তার আচরন এবং পোশাক নির্ধারন সবই মনে করে দিয়েছে বহু বছর আগে এইডসে আক্রান্ত শিশুদের সহায়তায় ডায়ানার সফরকে।
সেই সময়ে ডায়ানাও একটি লাল রঙের পোশাক পড়ে গিয়েছিলেন। কেটও নিজের জন্য পছন্দ করেছেন লাল রঙের তেমনই একটি পোশাক।
উল্লেখ্য, গত বছরের মে মাসে কন্যা শিশু শার্লটের জন্ম দেন কেট মিডলটন। উইলিয়াম এবং কেট দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ রাজ পরিবারের স্কুলে ভর্তি হয়েছে। সুতরাং এই মুহূর্তে রাজ পরিবারের কাজেই নিজেকে ব্যস্ত করতে আর কোন বাধা নেই কেটের।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













