আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : এরশাদ


জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দিনদুপুরে মানুষকে হত্যার চেষ্টা চালানো হচ্ছে।
সন্ত্রাসীদের হামলায় আহত রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে দেখতে আজ রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি।
এদিকে, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী বৃহস্পতিবার রংপুর মহানগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জাতীয় পার্টি।
গত শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে মহানগরীর মুন্সীপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করে ফেরার সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনার প্রতিবাদে আজ সকালে নগরীতে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













