আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক


আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাক। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে অবদান রাখার জন্য এ সম্মাননা দিচ্ছেন বেসরকাররি টেলিভিশন চ্যানেল এসএ টিভি।
১৯ জানুয়ারি দুপুর ১২টায় এসএ টিভির মুল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নায়ক রাজের হাতে এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ এই সম্মাননা স্মারক তুলে দিবেন।
প্রতি বছর এসএটিভি দেশের শিল্প সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্র থেকে বাছাই করে একজন গুণী মানুষকে তার জীবনব্যাপী কর্ম সাফল্যের স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা প্রদান করে থাকেন। ২০১৫ সালে বাংলাদেশের গুণী শিল্পী ফেরদৌসী রহমানকে আজীবন সম্মাননা প্রদান করেন।
১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার উত্তাল সময়ে নতুন জীবন গড়তে একজন সাধারণ মানুষ আবদুর রাজ্জাক স্ত্রী ও শিশু সন্তান বাপ্পাকে নিয়ে ঢাকায় এসেছিলেন শূন্য হাতে। অমানুষিক জীবন সংগ্রামের পর সফল হয়ে আজকের নায়করাজ উপাধি পেয়েছেন| চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী হয়েছেন| এটা যে কারো কাছেই গল্প বলে মনে হতে পারে। রাজ্জাক অসীম মনোবল, অমানসিক পরিশ্রম আর মমতার মাধ্যমে ঠিকই নিজের লক্ষ্যে পৌঁছেছেন।
কলকাতায় মঞ্চের সঙ্গে জড়িত থাকলেও রাজ্জাকের স্বপ্ন ছিল সিনেমা ঘিরে। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। সালাউদ্দিন প্রোডাকশন্সের তেরো নাম্বার ফেকু অস্তাগড় লেন চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে কার বউ, ডাক বাবু, আখেরী স্টেশন-সহ আরো বেশ কয়েকটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করেন। তারপরের ঘটনা সবারই জানা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













