আমেরিকার গোপন তথ্য হাতিয়ে সামরিক রোবট বানাল বেজিং


আমেরিকার গোপন তথ্য হাতিয়ে নিয়ে অত্যাধুনিক সামরিক রোবট তৈরি করল চিন। আর এই খবর প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন আধিকারিকরা। হাতিয়ে নেওয়া গোপন তথ্যের ভিত্তিতে চিন সামরিক এই রোবটগুলি সহ একগুচ্ছ আরও অত্যাধুনিক যন্ত্র তৈরি করছে বলেও অভিযোগ। যদিও পুরো বিষয়টিই এখন খতিয়ে দেখছে পেন্টাগন।
চিন-মার্কিন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশন বেজিংয়ের সামরিক এবং শিল্প বিষয়ক রোবট সংক্রান্ত সক্ষমতা নিয়ে মতামত দেওয়ার জন্য বিশ্লেষকদের প্রতি আহ্বান জানিয়েছে। এই মতামত দ্রুত দেওয়ারও আবেদন জানানো হয়েছে। এই আহ্বানে বলা হয়েছে, চিন কোথা থেকে এই রোবটবিদ্যা অর্জন করেছে সে বিষয়ে তথ্য দেওয়ার কথা জানানো হয়েছে। এ ছাড়া, সামরিক ক্ষেত্রে রোবট ব্যবহারের ক্ষেত্রে কোন্ কোন্ ক্ষেত্রে এগিয়ে আসে তাও উল্লেখ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সাইবার হ্যাকিং করেই চিন এই ধরণের রোবট তৈরি শিক্ষা অর্জন করেছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, রোবট সংক্রান্ত গবেষণায় নিয়োজিত চিনা সংস্থাগুলোর নামও বের করতে চাইছে মার্কিন সরকার। চিনের সেনাবাহিনীর সঙ্গে এই সব গবেষণা সংস্থার কোনও যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখতে চায় পেন্টাগন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













