পুলিশের বিচ্যুতি বিব্রত করে : সুরঞ্জিত


পুলিশের সেবামূলক অবস্থান থেকে বিচ্যুতি ঘটছে, যা সরকারকে বিব্রত করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সুরঞ্জিত এ মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও সিটি করপোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার।
আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, ‘কিছু কিছু ঘটনায় পুলিশের সেবামূলক অবস্থান থেকে তার বিচ্যুতি হচ্ছে। এ জিনিসগুলো আমাদের বিব্রত করে। কারণ পুলিশের ওপর বিশ্বাস রেখেই তো আমরা রাতে ঘুমাই। পুলিশ, রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













