বিশ্বের সবচেয়ে ধনী পাঁচ কিশোর-কিশোরী


তাদের বয়স এখনো কুড়ি হয়নি, কিন্তু সম্পত্তির দাম ছাড়িয়ে গেছে ১০ লাখ ডলার৷ বিশ্বের সবচেয়ে ধনী কিশোর-কিশোরী তারা৷ এমন পাঁচজন বড়লোক টিনএজারের কথা জানানো হলো৷
১। নিক ডি’আলোয়িসিয়ো
১৯৯৫ সালের ১ নভেম্বর লন্ডনে জন্ম নেন নিক ডি’আলোয়িসিয়ো। তিনি একজন প্রোগ্রামার। বয়স এখনো ২০ বছরও হয়নি৷ এ বয়সেই তিনি ৩০ মিলিয়ন ডলার মূল্যমানের সম্পত্তির মালিক হয়েছেন৷
ঘরে বসে নিক তৈরি করেন ‘সামলি’ নামের এক অ্যাপ, যা চড়াদামে কিনে নেয় ইয়াহু৷ ২০১৪ সালে অ্যাপল ডিজাইন অ্যাওয়ার্ডও জয় করেন তিনি।
২। অ্যাবিগেইল ব্রেসলিন
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী অ্যাবিগেইল ব্রেসলিন ১৯৯৬ সালের ১৪ এপ্রিল নিউইয়র্কে জন্ম গ্রহণ করেন৷ অভিনয়ের সূত্রেই খুব কম বয়সে তারকাখ্যাতি অর্জন এবং অর্থ উপার্জন শুরু করেন৷
মাত্র ৬ বছর বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেসলিন৷ বয়স ১৯ হতে এখনো কয়েক দিন বাকি, কিন্তু এরই মাঝে ১২ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে গেছেন। জম্বিল্যান্ড এবং দ্য কল চলচ্চিত্রের জন্য তারকাখ্যাতি পান হলিউডের এই অভিনেত্রী৷
৩। জাডেন স্মিথ


দ্য পারস্যুট অফ হ্যাপিনেস এবং দ্য কারাটে কিড খ্যাত এই অভিনেতার নিজস্ব সম্পত্তির বাজার মূল্য এখন ৮ মিলিয়ন ডলার৷
৪। ক্লোয়ি গ্রেস মরেৎস


ক্লোয়ি গ্রেস মরেৎস-এর জন্ম আটলান্টায়, ১৯৯৭ সালের ১০ ফেব্রুয়ারি৷ কিক অ্যাস ছবিতে মিন্ডি চরিত্রে এবং ইফ আই স্টে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে খুব কম বয়সেই খ্যাতির আকাশে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কিশোরী৷ তার সম্পত্তির দামও ৮ মিলিয়ন ডলার৷
৫। এলে ফ্যানিং


তার জন্ম ১৯৯৮ সালের ৯ এপ্রিল, যুক্তরাষ্টের জর্জিয়াতে৷ তিনিও অভিনেত্রী৷ অভিনয় সূত্রে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে সবচেয়ে ধনী টিনএজারদের তালিকায় নিজের বোন ডাকোটা ফ্যানিংকে পেছনে ফেলেছেন তিনি৷ অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত মেলফিসেন্ট এবং কমেডি মুভি ড্যাডি ডে দেখলেই বুঝতে পারবেন এলে ফ্যানিং অভিনেত্রী হিসেবে কেমন৷ সূত্র: ডিডাব্লিউ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন















