শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”বিএনপি নির্বাচন করছে, সংলাপের প্রয়োজন নেই”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ককটেল আর পেট্রলবোমার ব্যবহার ছাড়া বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া না দিয়ে সংলাপের যোগ্যতাও হারিয়েছে বিএনপি। তাই চোরাবালিতে আটকাপড়া বিএনপি এখন ভুলের মাশুল দিচ্ছে।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘এই ভুল বুঝতে পেরে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে এবং ইউপি নির্বাচনেও অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কাজেই এই পরিস্থিতিতে আর সংলাপের প্রয়োজন নেই।’

আজ সোমবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি দেশের জনগণকে আন্দোলনমুখী করতে না পেরে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিদের চাপে মাথানত করে না।’

জনগণের ভাবনায় এখন আন্দোলন নেই বরং দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, চট্টগ্রাম-ঢাকা চার লেনের মহাসড়ক নির্মাণকাজ অনেকটা শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এই সড়ক উদ্বোধন করবেন।

কক্সবাজারকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, কক্সবাজারকে কেন্দ্র করে উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কক্সবাজার হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং জাতীয় বাজেটের অর্ধেক আহরণ হবে কক্সবাজার থেকে।

মন্ত্রী কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, এশিয়ান হাইওয়ে, বাংলাদেশ-মিয়ানমার বর্ডার সড়ক, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সংযোগ সড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চারটি বড় সেতু, কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ, চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত নতুন আরো একটি মেরিন ড্রাইভ সড়ক, চট্টগ্রাম-কক্সবাজার চার লেনের মহাসড়ক ও মাতারবাড়ী-মহেশখালীতে অর্থনৈতিক জোনের কথা উল্লেখ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী