বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ.লীগ-জাপা গণতন্ত্রকে জবাই করেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) গণতন্ত্রকে রক্ষার পরিবর্তে জবাই করে হত্যা করেছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের নসিমন ভবনে বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উল্লিখিত মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি স্বৈরাচারের কবরস্থানের ওপর বহুদলীয় গণতন্ত্রের বাগান তৈরি করেছে। আওয়ামী লীগের আমলে ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে রক্ষীবাহিনী গঠন, দেশে মার্শাল ল জারি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে।

আলোচনা সভায় নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, শ্রমিক দলের সহসভাপতি এ এম নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

সভা শেষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে মহানগর ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নজরুল ইসলাম খান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী