বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বের প্রবীণতম পুরুষের মৃত্যু

১১২ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম পুরুষ ইয়াসুতারো কোয়ডে। কয়েকদিন ধরে নিউমোনিয়ায় ভোগার পর মঙ্গলবার মধ্য জাপানের নাগোয়া শহরে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এ জাপানি।

১৯০৩ সালের ১৩ মার্চ জাপানের রাজধানী টোকিওর উত্তর পশ্চিমের ফুকুই প্রদেশে জন্ম ইয়াসুতারো কোয়ডের। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

গত বছরের জুলাইয়ে বিশ্বের প্রবীণতম পুরুষ হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে স্বীকৃতি দেয়। তার আগেও আরেক জাপানি প্রবীণতম পুরুষ ছিলেন।

ওই সময় দীর্ঘায়ু হওয়ার কারণ হিসেবে সব সময় হাসিখুশি থাকা এবং শরীর-মনকে কষ্ট দিয়ে অতিরিক্ত কাজ না করার কথা বলেছিলেন ইয়াসুতারো।

বরাবরই জাপানের লোকজনের আয়ু অন্যান্য দেশের মানুষদের তুলনায় বেশি হয়। এশিয়ার উন্নত দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বয়সই বর্তমানে ৬৫ বছরের বেশি। সংখ্যার হিসেবে জাপানে ৬৫ বছরের বেশি সংখ্যা মানুষের ১২ কোটি ৭০ লাখ।

বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি অবশ্য নারী। সুসান্নাহ মুশ্যাট জোন্স নামের ওই মার্কিন নারীর বয়স ১১৬ বছর। ১৮৯৯ সালের ৬ জুলাই জন্ম তার। সূত্র: এএফপি

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি