বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৃত্যুর আগ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকব: এরশাদ

পার্টির নতুন কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব পরিবর্তন নিয়ে জাতীয় পার্টিতে বিদ্রোহের মুখে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ”আমার সিদ্ধান্ত অটুট থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি অটল থাকব।”

মঙ্গলবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকের পর জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের একথা বলেন।

গত রবিবার নিজের জেলা রংপুরে সংবাদ সম্মেলন করে ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও উত্তরসূরি ঘোষণা করেন এরশাদ।

এরপর সোমবার রাতে ঢাকায় পার্টির সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের ‘যৌথ সভা’ থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা হয়। এরশাদের স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশনকে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ করার কথা জানান মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাতীয় পার্টিতে নতুন করে ভাঙনের গুঞ্জনের মধ্যেই রংপুর সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফেরেন এরশাদ। মঙ্গলবার দুপুরে বনানীতে নিজের কার্যালয়ে এক ‘জরুরি’ সংবাদ সম্মেলনে বাবলুকে সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে ফের মহাসচিবের ঘোষণা দেন তিনি।

এর দুই ঘণ্টার মাথায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা রওশনের সভাপতিত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের এই বৈঠক বসে, যাতে এরশাদও উপস্থিত ছিলেন। ওই বৈঠক শেষে জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুকে নিয়ে বেরিয়ে এসে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, পার্টির সংসদীয় দল চেয়ারম্যানের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি এ বিষয়গুলো নিয়ে প্রেসিডিয়াম ও সংসদীয় দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

তাজুলের সাংবাদিকদের সামনে থেকে সরে গেলে এগিয়ে আসেন এরশাদ। এসময় উপস্থিত সাংবাদিকরা তিনি সিদ্ধান্ত বদলাবেন কিনা জানতে চান। তখন এক বাক্যে অটল থাকার কথা জানিয়ে গাড়িতে উঠে চলে যান সাবেক এই রাষ্ট্রপতি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী