পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১০


পাকিস্তানের খাইবারের কারখানো মার্কেটের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবারের ওই বিস্ফোরণের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তবে টিভি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের পরে আশে পাশে থাকা যানবাহনে আগুন লেগে যায়। স্থানীয় হায়াতাবাদ হাসপাতালে জরুরি ভাবে আহতদের সেবা প্রদান করা হচ্ছে। বিস্ফোরণের অকুস্থল পুলিশ ঘিরে রেখেছে।
ডনে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, খাইবারের খাসাদার বাহিনীর লাইন অফিসার নওয়াব শাহ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা একজন টিভি সাংবাদিকও নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই খাসাদার বাহিনীর সদস্য।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













