প্রজাতন্ত্র দিবসে আইএস হামলার আশঙ্কা, সতর্কতা গোটা দেশ জুড়ে


প্রজাতন্ত্র দিবসে দেশের যেকোনও জায়গায় হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা। আর সেজন্য সারা দেশে নিরাপত্তার বজ্র আঁটুনি করতে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।
এই বছরের একেবারে প্রথমদিন রাতেই পাকিস্তান থেকে ভারতে ঢুকে পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। ফলে প্রজাতন্ত্র দিবসে যাতে তেমন কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় সেজন্য সেনা ও প্রশাসনের তরফে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আইএস হানা ঠেকানো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ভারতীয়দের প্রভাবিত করে জঙ্গিরা হামলা চালাতে পারে বলেও বৈঠকে উঠে এসেছে।
আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি ফরাসি রাষ্ট্রপতি ফ্রাসোয়াঁ ওল্যঁদ। তাঁর উপস্থিতিতে আইএস জঙ্গিরা হানা চালাতে পারে। কারণ এমন হলে সারা বিশ্বে এই ঘটনা বাড়তি গুরুত্ব পাবে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ফ্রান্সে আইএস হানায় কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরে আইএসের বিরুদ্ধে বিমান হানা চালায় ফ্রান্স।
এই সংক্রান্ত আরো সংবাদ


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন


সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন













