আবদুল মালেকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য এবং বর্তমান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল মালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক শোক বিবৃতিতে জামালপুর সরিষাবাড়ী উপজেলার প্রাক্তন সভাপতি, ১৯৭৩ সালের জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিবৃতিতে তিনি মরহুম আবদুল মালেকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
আবদুল মালেক মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। মুত্যুকালে তিনি স্ত্রী, ছয় পুত্র ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













