স্ত্রীর অকালমৃত্যু হলে সম্পত্তিতে অধিকার থাকবে না স্বামীর


বিয়ের সাত বছরের মধ্যে স্ত্রীর মৃত্যু হলে তার সম্পত্তিতে কোনওভাবেই অধিকার থাকবে না স্বামীর। এক ঐতিহাসিক রায়ে এমনই জানাল দেশের সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে এমন অবস্থায় মৃত স্ত্রীর সম্পত্তি ও বিয়েতে পণ হিসাবে পাওয়া বাপের বাড়ি থেকে দেওয়া জিনিসের উপরে কোনও অধিকার ফলাতে পারবেন না স্বামী। এক্ষেত্রে সরাসরি সন্তানেরা এসবের অধিকার পাবেন।
পণ সংক্রান্ত এক মামলায় বিয়ের ১৫ মাসের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পরে তাঁর সম্পত্তির অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। সেই মামলার রায় দিতে গিয়ে এদিন এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ফের একবার পণ প্রথার মতো ঘৃণ্য ব্যবস্থার দিকেও আঙুল তুলেছে দেশের সর্বোচ্চ আদালত।
এদিন দেশের প্রধান বিচারপতি টিএস ঠাকুর, বিচারপতি একে সিকরি ও বিচারপতি আর ভানুমতীর বেঞ্চ রায় দিতে গিয়ে জানান, এমন অবস্থায় পড়া কোনও দম্পতির সন্তান না থাকলে তা মহিলার বাবা-মা কে দিয়ে দেওয়া হবে।
তবে একইসঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হলে সম্পত্তির অধিকারী হতে পারবেন স্বামী ও তাঁর বাবা-মা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













