অফিসে হস্তমৈথুন থেকে পর্ন-দর্শন, মায় ল্যাপটপ চুরি। তবু চাকরি যায়নি…


অফিসে বসে একেক জনের কুকীর্তির কারবার শুনলে মাথায় হাত পড়বে। কিন্তু তবু এঁদের কারও চাকরি যায়নি। স্বীকারোক্তি তাজ্জব করে দেবে।
অফিসে কাজ করার সময় হস্তমৈথুন করেও চাকরিতে বহাল জনৈক শনের বন্ধু। এ-ও সম্ভব? তেমনটাই তো হয়েছে। এবং তা বুক বাজিয়ে বলছেন স্বয়ং শন। অফিস চলাকালীন দুষ্কর্ম করেও চাকরি যায়নি, এমন অভিজ্ঞতার বর্ণনা দিতে হবে। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার জবাবে শন নামের ব্যক্তিটি যা শুনিয়েছেন, তাতে পিলে চমকে যাবে।
একটি কল সেন্টারে কাজ করেন শন। তিনি দেখেছেন তাঁর বন্ধুর সেই কুকীর্তি। শন বলেছেন, ‘‘আমি একটি কল সেন্টারে কাজ করি। আমার বন্ধু একবার নয়, হস্তমৈথুন করার জন্য দু-দু’বার ধরা পড়ে। নিজের ডেস্কে বসে এক মহিলার সঙ্গে ফোনে কথাবার্তা চালাচ্ছিল। কথাবার্তা চলাকালীন হস্তমৈথুনও চালিয়ে যাচ্ছিল সমানতালে।’’ সবাই দেখেছেন সেই দৃশ্য। উপর মহলেও পৌঁছছে সেই বন্ধুবরের দুষ্কর্মের কথা। এইচআর তাঁর কাছে ঘটনার জবাবদিহি চায়। এত কিছুর পরেও কিন্তু চাকরিতে বহাল শনের সেই বন্ধু।
এ তো গেল হস্তমৈথুনের কথা। অফিসের ল্যাপটপ চুরি করে মাদক কিনেও মাথা উঁচু করে চাকরি করে যাচ্ছেন আর এক ব্যক্তি। এমন নজিরও রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এক বন্ধু পোস্ট করেছেন, ‘‘আমার এক সতীর্থ ল্যাপটপ চুরি করে তা বিক্রি করে দেয়। ল্যাপটপ বিক্রি করে যে টাকা সে পায়, তা দিয়ে কোকেন কেনে। অফিসের ক্যামেরায় ল্যাপটপ চুরির দৃশ্য ধরা পড়েছে। তবুও চাকরি যায়নি ওর।’’
কোম্পানির সার্ভার ব্যবহার করে পর্নোগ্রাফির ব্যবসা চালানোর স্বীকারোক্তিও রয়েছে। বলা বাহুল্য, অফিসে সেক্স সংক্রান্ত অভিযোগ তো আছেই। তবু এ সব করে চাকরি যায়নি, এমন নজিরও রয়েছে ভূরি ভূরি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













