তিউনিসিয়ায় চাকরির দাবীতে বিক্ষোভ-সংঘর্ষ


তিউনিসিয়ায় চাকরির দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে তৃতীয় দিনের মতো পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ তার ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন।
দেশটিতে বেকার সমস্য বেড়ে যাবার কারণে জনগণ বিক্ষোভ সমাবেশ ডাকে মঙ্গলবার , আর ওই বিক্ষোভই দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভের দ্বিতীয় দিনে কাজারেইন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহতও হন।
বিভিন্ন খবরে জানা যাচ্ছে বৃহস্পতিবার একটি এলাকায় একটি পুলিশ স্টেশন ও বিভিন্ন সরকারী ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
এমন পরিস্থিতির প্রেক্ষাপটে শনিবার জরুরী বৈঠকে বসতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ।
মি: এসিদ এটাও বলেছেন যে বেকারত্ব তিউনিসিয়ার মূল সমস্যা কিন্তু তাঁর হাতে কোন যাদুর কাঠি নেই যার দ্বারা তিনি এ সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













