মানবতার এক নতুন দৃষ্টান্ত


বর্তমান সময়ে সবচেয়ে বেশি অভাব দেখা যায় মানবতার। অনেকের মুখে বলতে শোনা যায় মানুষের মানুষের প্রতি কোনও ভালবাসা নেই। মানুষের মনুষ্যত্ব এখন পশুত্বের পর্যায়ে চলে গেছে। কিন্তু, না তা ঠিক নয়।
আজও পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের মানবতার কারণে পৃথিবী এখনও সুন্দর। ভারতের কেরালায় এমন একটি ঘটনা ঘটেছে, যা কেউ একজন সামাজিক মাধ্যমের একটি গ্রুপে পোস্ট করেছেন। সেখান থেকে এই পোস্টটি ১১৯০ বার শেয়ার হয়েছে। সেই ঘটনা আজ এখানে আলোচনা করা হল-
একজন ব্যক্তি ভারতের কেরালার মালাপ্পুরামের সাবরিনা নামের এক হোটেলে প্রবেশ করেন। সেখানে তিনি তার খাবারের অর্ডার দিতে যান। কিন্তু তখন তিনি দেখতে পান জানালা ও দরজা দিয়ে অনেক দুইজন অভুক্ত শিশু খাবারের দিকে তাকিয়ে আছে। তিনি সেই শিশুকে ভিতরে নিয়ে আসেন এবং তাকে জিজ্ঞেস করেন সে কি চায়?
তখন সেই শিশু খাবার প্লেটের দিকে তাকিয়ে বলে সে খাবার চায়। তখন সেই লোক শিশুটির জন্য আরেক প্লেট খাবারের অর্ডার দেয়। তারা খাবার পেয়ে অনেক খুশি হয়ে যায়। ছেলেটি খাবারে হাত দিতে নিলে তার সাথে থাকা তার ছোট বোন তাকে হাত ধুয়ে নিতে বলে। তারপর তারা কোন কথা না বলে সম্পূর্ণ খাবার খাওয়া শেষ করে।
শিশুদের মুখের আনন্দ দেখে সেই লোকটি নিজে না খেয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তারপর সে তার নিজের খাবার খাওয়া সম্পূর্ণ করে বিল দেয়ার জন্য বলেন।
হাত-মুখ ধুয়ে এসে সে বিলের কাগজ দেখে আবেগে পড়ে যান এবং সে তার চোখের পানি থামিয়ে রাখতে পারেনি।
সেই বিলে কোনও টাকার পরিমাণ ছিল না, সেখানে তার জন্য একটি বার্তা ছিল। যেখানে লিখা ছিল, ‘আমাদের নিকট এমন কোনও মেশিন নেই যা মানুষের মানবতার হিসেব করতে পারে। আপনি সবসময় ভাল থাকুন।’
অনেক খোঁজ করার পর সেই লোকের খবর পাওয়া যায়। তিনি দুবাইয়ের বাসিন্দা আখিলেশ কুমার। সে একজন সেলস ইঞ্জিনিয়ার। সে ভারতে ছোট একটি ভ্রমণে এসেছিলেন।–সূত্র: ইন্ডিয়া টুডে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













