বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আদালতের রায়ে বিএনপিও অবৈধ দল হবে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, এরই মধ্যে উচ্চতর আদালতের রায়ে প্রমাণিত হয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা দখল ছিল অবৈধ, তাঁর দল গঠনও অবৈধ, সেই বিবেচনায় বিএনপিও বর্তমানে অবৈধ দল হিসেবে পরিগণিত হতে পারে।

আজ শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, ‘আমাদের দেশে প্রধান বিচারপতিরা সাধারণত কর্মকালীন সময়ে যে রায় দেন, সময় না পাওয়ার কারণে অবসরের পরেও তার পূর্ণাঙ্গ রায় লিখে থাকেন। এই প্রক্রিয়াকে যুক্তিযুক্ত নয় বলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন। তার মানে কর্মকালীন সময়ে তাঁর দেওয়া রায় যে অযৌক্তিক এমন কোনো মন্তব্য তিনি করেননি। কিন্তু সেটা নিয়ে বিএনপি বিভ্রান্তিকর তথ্য দিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না।’

এ সময় হানিফ জানান, ব্যাংক কর্মকতা রাব্বীকে নির্যাতনের জন্য যে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা এরই মধ্যে আংশিক সত্য বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরে আসুক। মামলার বিষয়ে যেহেতু উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছেন, সেহেতু আদালতের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আশা করছি, আদালতের মাধ্যমেই এর দ্রুত নিষ্পত্তি হবে এবং পূর্ণ তদন্ত হয়ে এই অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।’

গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বাণী দেন সুরেন্দ্র কুমার সিনহা। এতে তিনি বলেন, ‘কোনো কোনো বিচারপতি অবসর গ্রহণের দীর্ঘদিন পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী