মোদীর সামনেই ‘মোদী বিরোধী’ স্লোগান


দলিত ছাত্র আত্মহত্যার ছায়া হায়দরাবাদ থেকে গিয়ে পড়ল লখনৌতে। শুক্রবার বিকেলের দিকে লখনৌয়ের বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের সভামঞ্চে মোদী উঠতেই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে একদল ছাত্র। ‘গো ব্যাক মোদী’ স্লোগানও শুনতে হয়েছে প্রধানমন্ত্রীকে। পুলিশি প্রহরায় বিক্ষোভকারী কিছু ছাত্রকে সভাগৃহের বাইরে বের করে নিয়ে আসা হয়। কয়েকজন ছাত্রকে আটক করেছে পুলিশ
দীর্ঘ ১১বছর পর শুক্রবার ভারতের কোনো প্রধানমন্ত্রীর পদধূলি পড়ল লখনৌতে। সেখানে এরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা কল্পনা করেনি কেউ। যদিও অবস্থা সামাল দিতে হায়দরাবাদের দলিত ছাত্রের আত্মহত্যা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “একজন মা তাঁর সন্তানকে হারিয়েছেন। এটা ভাবতে খুব খারাপ লাগে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













