যৌনসম্পর্ক স্থাপনের ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে


ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া এক ব্রিটিশ নাগরিককে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা পূর্বে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এমনকি যে নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হবে, পুলিশকে তার নাম, বয়স ও ঠিকানাও জানাতে হবে। আর তা না হলে ওই ব্যক্তিকে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
নর্থ ইয়র্কশায়ারের নর্থালিরটনের ম্যাজিস্ট্রেট সম্প্রতি এ আদেশ দিয়েছেন। শুক্রবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে আইনগত কারণে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
এর আগে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তবে ২০১৫ সালে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। কারণ তিনি আদালতে প্রমাণ করতে পেরেছেন যে, ওই নারীর সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ সংঘটিত না হয় সে জন্য তার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলো।
রায়ে ম্যাজিস্ট্রেট আসামিকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে অবশ্য যেকোনো নারীর নাম, ঠিকানা ও জন্মতারিখসহ পূর্ণ বিবরণ দাখিল করতে হবে। এ সবই করতে হবে যৌনসম্পর্ক স্থাপনের পরিকল্পনার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে।’ আদালত একই সঙ্গে ওই ব্যক্তির ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করেছেন। এ ছাড়া বাড়ি পরিবর্তন করতে হলে সেটিও আগেভাগে পুলিশকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













