হারিয়ে যাওয়া প্রেম ফিরে এল ৭০ বছর পর


সালটা ১৯৪৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনভর্তি ঝুড়ি মাথায় নিয়ে দিন কাটছে পৃথিবীর। তখন সদ্য ২১ পেরিয়েছেন নরউড থমাস। তিনি প্রেমে পড়েছিলেন সপ্তদশী জয়েস মরিসের। যুদ্ধ তাঁদের দূরে সরিয়ে দেয়। এরপর কেটে গেছে ৭২টি বছর। তারপর? হঠাৎ পূণর্মিলন! প্রেম পরিণতি না পেলেও হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে পেয়েছেন ৯৩ বছরের থমাস।
অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে বসেই ছেলের কাছে বায়না ধরেন ৮৮ বছরের মরিস। অনলাইনে খোঁজ করতে হবে হারিয়ে যাওয়া প্রেমিকের। খুঁজেও পেয়ে যান। মরিসকে খুঁজে পেয়েই তাঁর সঙ্গে দেখা করতে চান থমাস। শুধু এক বার জড়িয়ে ধরবেন। তাঁদের স্বপ্নপূরণে এই সপ্তাহে স্কাইপ কল সেট আপ করেছিলেন থমাসের ছেলে স্টিভেন থমাস ও মরিসের ছেলে রবার্ট মরিস। তারপরই তাঁদের পাশে দাঁড়িয়েছে স্কাইপ। থমাসকে লন্ডন থেকে অস্ট্রেলিয়ার ভার্জিনিয়া আইল্যান্ডে পৌঁছে দিতে ফান্ডরেইজিং ক্যাম্পেইন শুরু হয়েছে স্কাইপে।


কী কথা হয়েছিল দু’জনের? স্কাইপ চ্যাট বলছে-
থমাস: তুমি আমাকে দেখতে পাচ্ছো?
মরিস: না, আমি পরিষ্কার দেখতে পাই না।
থমাস: আচ্ছা, আমি বলছি, আমি হাসছি…
সাত দশক পর মরিসের মুখে ‘টমি’ ডাক শুনে আপ্লুত হয়ে পড়েন থমাস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













