নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জয়নাল আবেদীন (৪০) নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীনের বাড়ি উপজেলার দক্ষিণ পাতারী গ্রামে। তাঁর বাবা প্রয়াত সোহরাব হোসেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর মরদেহ দেশে আনতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, রাতে জয়নালসহ ১০-১২ জনের একদল ব্যবসায়ী গরু আনতে ভারতের রাঙামাটি সীমান্তে যায়। আজ ভোরে ফেরার পথে ১৩০ বিএসএফ রাঙামাটি ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান জয়নাল।
১৪ বিজিবির অধিনায়ক (সিও) রফিকুল হাসান জানান, গরু আনতে গিয়ে এক বাংলাদেশি মারা গেছেন। পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













