চাঙ্গা মাঙ্গায় গাড়ি খালে, নিহত ১৩
পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোর থেকে ৮০ কিলোমিটার দূরে চাঙ্গা মাঙ্গায় একটি গাড়ি খালে পড়ে যাওয়ায় নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন। এর মধ্যে চারজন নারী ও দুজন শিশু রয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
চাঙ্গা মাঙ্গা বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট বনাঞ্চল। এখানে পর্যটকের ভিড় থাকে সবসময়। তবে নিহতরা ভ্রমণকারী ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িতে ২০ জনের মতো যাত্রী ছিল, যার মধ্যে ঘটনাস্থলে নিহত হয়েছে ১৩ জন।
পুলিশ জানিয়েছে, গাড়ির চাকা পাংচার হওয়ায় নিয়ন্ত্রণহীন গাড়িটি ‘বিএস সংযোগ খাল’-এ পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খরব দেয়। পুলিশ, স্থানীয় জনতা ও ডুবুরি চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয় আটজনকে। তাদের হাসপাতালে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













