অভিযোগ পেলে ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ


ফেসবুকে কোনো কনটেন্ট সম্পর্কে বাংলাদেশ সরকারের অভিযোগ পেলে ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ। রবিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর শেষে প্রতিমন্ত্রী দেশে ফিরেছেন। সেখানে ফেসবুক, গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকের অ্যাডমিন স্থাপনের বিষয়ে বাংলাদেশের আগ্রহের পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের অ্যাডমিনগুলো দৈনন্দিন কাজ ও প্রচার ছাড়া আর কিছু করে না। ফলে এ ধরণের অ্যাডমিন স্থাপন ফলপ্রসূ হবে না। অ্যাডমিন স্থাপন ছাড়াই বাংলাদেশ যাতে লাভবান হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ যে উদ্দেশ্যে অ্যাডমিন স্থাপন করতে চেয়েছে, সেসব বিষয় সম্পর্কে অভিযোগ পেলে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাডমিন স্থাপন না করেও তার চাইতে কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













