বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সমকামীদের জন্য ভারতে বিশেষ ট্যাক্সি সার্ভিস

ভারতের মুম্বাই শহরে প্রথমবারের মত সমকামী ও হিজড়াদের জন্য বিশেষ ট্রাক্সি সার্ভিস চালু করা হয়েছে।

উইংস ট্রাভেল এবং হামসাফার ট্রাস্ট নামে দু’টি প্রতিষ্ঠানের সহায়তায় সমকামীদের সংগঠন রেইনবো এ সেবা চালু করেছে। এর মধ্যে হামসাফার একটি এনজিও প্রতিষ্ঠান। আর উইংস ট্রাভেসল পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় ভারতে কাজ করা হামসাফার ট্রাস্ট আশা করছে চলতি বছরের মধ্যেই মুম্বাইয়ের রাস্তায় সমকামী ও হিজড়াদের জন্য ১৫’শ গাড়ি চলাচল করবে।

রেইনবো প্রকল্প পরিচালক গনেশ সন্যাসী আলজাজিরাকে বলেন, ‘যখন কোন সমকামী বা হিজড়া যারা রাস্তায় ভিক্ষা করে, তারা সমগোত্রীয়দের মুম্বাই শহরে ট্যাক্সি চালাতে দেখবে। তখন তারাও চাইবে এর অংশীদার হতে।’

হামসাফার ট্রাস্টের পরামর্শক চৌহান আলজাজিরাকে বলেন, ‘আমাদের মত অনেকেই আছে যারা রাস্তায় যৌন কর্মী হিসেবে কাজ করে। ক্যাবে ড্রাইভিং শুধু আমাদের একটা চাকরির নিশ্চয়তাই দেবেনা বরং সম্মান ও গ্রহনযোগ্যও করে তুলবে।’

সরকারি হিসাবে মতে ভারতে প্রায় ২৫ লাখ সমকামী রয়েছে। ২০১৪ সালে মুম্বাই সুপ্রিমকোর্টে হিজড়াদের সমঅধিকার প্রদানের লক্ষ্যে একটি আইন পাশ করা হয়েছিল। সমগ্র ভারতে এখনো সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প