বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার বিরুদ্ধে সমনের প্রতিবাদে বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ও সমন জারি হওয়ার প্রতিবাদে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সোমবার সকাল ১০টায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত বেলা সোয়া ১২টার দিকে খালেদ‍ার বিরুদ্ধে সমন জারি করে আগামী ৩ মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন।

সকালে মামলা দায়েরের পর থেকেই ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে ২৫/৩০ জন আইনজীবী বিক্ষোভে অংশ নেন। আদালত সমন জারি করার পর ফের বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এদিকে আওয়ামীলীগপন্থি আইনজীবীরা মামলা ও সমন জারির পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। এসময় তাদের সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্টমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

খালেদার বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি বলেন, ‘আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না। খালেদা জিয়া একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে সত্যিকারে যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছিল, বিএনপি তাদের বিচার চায়। কিন্তু সেটি হতে হবে আন্তর্জাতিক মানসম্মত, স্বচ্ছ উপায়ে।

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মান দেয়নি- এমন মন্তব্য করে খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজের ঘরে যুদ্ধাপরাধী পালছে, মন্ত্রী বানাচ্ছে।

খালেদা জিয়ার এই বক্তব্য বিভিন্ন জাতীয় প্রত্রিকায় প্রকাশিত হয়।

আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মমলার অভিযোগে বলা হয়েছে, উক্ত বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ করে, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে, যা দ-বিধির ১২৩ (ক) ধারায় অপরাধ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী