শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাবধান! দেশের বাজারে জাল টাকা বৃদ্ধি পেয়েছে

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পৃথিবীর অন্য সব দেশের মতো বাংলাদেশেও নোট জালকারী কিছু চক্রের অপতৎপরতায় বাজারে জাল টাকা বৃদ্ধি পেয়েছে। সোমবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, জালকারীদের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। জাল টাকার প্রাদুর্ভাব রোধে বিদ্যমান উপলদ্ধ প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় এনে জালনোট প্রতিরোধে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংসদ নুরজাহান বেগমের এক প্রশ্নোর জবাবে অর্থ মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে মোট ৩৯ টি তফসিলি ব্যাংক কার্যবরত রয়েছে তাছাড়া সীমান্ত ব্যাংক নামে নতুন একটি তফসিলী বাণিজ্যিক ব্যাংক স্থাপনের কার্যযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অর্থমন্ত্রী বলেন ,চলতি অর্থবছরের (২০১৫-১৬) ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে ।

এসময় আবুল মাল আবদুল মুহিত জানান, গত ২০১৪-১৫ অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ১৫০১ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার; চলতি অর্থবছরে একই সময়ে প্রাপ্ত মোট বৈদেশিক সহায়তার পরিমাণ ১৫৯২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থমন্ত্রী সংসদকে আরো জাননা, চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার মধ্যে অনুদানের পরিমাণ ২৯৮ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার। আর ঋণ সহায়তার পরিমাণ পরিমাণ ১২৯৩ দশমিক ৫৭ মিলিয়ন মার্কিন ডলার।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত