বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দলের অবস্থান বার্নিকাটকে জানালেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্টদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বৈঠকে বার্নিকাটকে দলের অবস্থান ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিত অবহিত করেন খালেদা জিয়া।

সোমবার সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেন বার্নিকাট। দেড় ঘণ্টা বৈঠকের পর রাত আটটার দিকে খালেদার বাসা থেকে বের হন তিনি।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতির বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে দুপক্ষের।

এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, বৈঠকে সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনের গুরুত্বের বিষয়টি তুলে ধরেছেন খালেদা জিয়া।

বর্তমান পরিস্থিতিতে দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা আছে কি না- জানতে চাইলে মঈন খান বলেন, ‘নির্বাচন দেবে কি না এটা সরকারের বিষয়। আমরা ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছি। আমরা দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন চাই।’

শহীদের সংখ্যা মন্তব্যের জেরে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার প্রসঙ্গে জানতে চাইলে মঈন খান বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী