শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ. লীগের কমিটিতে যুদ্ধাপরাধী আর সন্ত্রাসী : এমপি সুজা

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) এস এম মোস্তফা রশিদী সুজা বলেছেন, ‘সদ্য অনুমোদন পাওয়া খুলনা জেলা আওয়ামী লীগের কমিটি গঠনে আমার কোনো মতামত গ্রহণ করা হয়নি। কমিটিতে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের রাখা হয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে খুলনা আবাহনী ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এস এম মোস্তফা রশিদী সুজা।

এস এম মোস্তফা রশিদী সুজা বলেন, ‘১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে পঞ্চানন বিশ্বাস এমপি এবং সাবেক এমপি ননী গোপাল বক্তৃতায় যাকে রাজাকার বা যুদ্ধাপরাধী বলতেন এবার তাঁকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘থানা কাউন্সিলে যে সর্বনিম্ন ২৭ ভোট পেয়ে কোনো পদে জয়ী হতে পারেনি, তাকেই জেলা কমিটিতে সহসভাপতির পদ দেওয়া হয়েছে।’

সুজা বলেন, ‘বিগত পাঁচ বছরে যারা ৩৯টি হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রকাশ্যে, তারাই এবার কমিটিতে স্থান পেয়েছে।’ তিনি আরো বলেন, ‘কর্মীসহ কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জেলা কাউন্সিল হয়েছিল গত বছর, কিন্তু কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় কর্মীরা আহত হয়েছে। কমিটিতে প্রকৃত কর্মীদের মূল্যায়ন হয়নি।’ বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এনেছেন বলে সাংবাদিকদের জানান।

যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের মধ্যে কারা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছে এ ব্যাপারে এমপি সুজা কারো নাম উল্লেখ করেননি।

মতবিনিময় সভায় সদ্য ঘোষিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, কেন্দ্রীয় নেতা শেখ আবু হানিফ, মোকলেসুর রহমান বাবলুসহ অনেকেই উপস্থিত ছিলেন

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী