ডুবছে নৌকা, সন্তানকে পানিতে ছুড়ে দিলেন মা…
তিনি ভেবেছিলেন, সীমানা পেরিয়ে শিশুটি পৌঁছক নিরাপদ ‘দেশ’-এ। কিন্তু উদ্ধারকারী দল আর ডুবন্ত নৌকাটির মধ্যে ৫ মিটারের বেশি ব্যবধান, যাকে লঙ্ঘন করা যাবে না।
আর একটু এগোলেই সীমান্ত। আর একটু…। তুরস্কের সীমানা পেরিয়ে আসতে চাইছিল সেই জলযান। তাতে সওয়ার যাঁরা, তাঁদের সেই মুহূর্তে একটাই পরিচয়। তাঁরা শরণার্থী। দেশ ছেড়ে আসার বেদনা আর নতুন দেশে তাঁরা কতটা জমি পাবেন, সেই দুশ্চিন্তা তাড়া করে আসছে তাঁদের। ঈজিয়ান সাগরে গ্রিসের লেসবস দ্বীপের কাছাকাছি আসতেই তাঁদের জলযানটি বেকায়দা হয়ে পড়ে। আরোহী সমেত ডুবতে থাকে সেই নৌকা।
না। এই দৃশ্য নির্জনে ঘটেনি। দুর্ঘটনার খানিকটা দূরেই অপেক্ষমাণ ছিল একটি উদ্ধারকারী দল। তারা বিরাট দোটানায় পড়ে যায় এই আকস্মিক ঘটনায়। কী করবেন তাঁরা, বুঝে ওঠার আগেই ৩১ জন শরণার্থীকে নিয়ে ডুবে যায় জলযানটি। উদ্ধারকারী দলের লিডার সাইমন লিউইস জানাচ্ছেন, তাঁর দলের চোখের সামনেই ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু যেখানে দুর্ঘটনটি ঘটে, সেটি কার্যত তুরস্কের এলাকা। উদ্ধারের কাজে সীমানা লঙ্ঘন করবেন কি না, ভাবতে ভাবতেই ডুবে যায় নৌকাটি। আরও একটা ভয় তাঁদের তাড়া করছিল। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে তাঁরা কোনও চোরাচালানে লিপ্ত রয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে— এই ভেবে বিড়ম্বিত থাকেন।
ততক্ষণে বিপন্ন শরণার্থীরা বুঝে গিয়েছেন বাঁচার কোনও আশাই তাঁদের নেই। এমন অবস্থায় এক মা তাঁর শিশুটিকে ছুড়ে দেন জলেই। তিনি ভেবেছিলেন, সীমানা পেরিয়ে শিশুটি পৌঁছক নিরাপদ ‘দেশ’-এ। কিন্তু উদ্ধারকারী দল আর ডুবন্ত নৌকাটির মধ্যে ৫ মিটারের বেশি ব্যবধান, যাকে লঙ্ঘন করা যাবে না। কারণ, এমন কাজ আন্তর্জাতিক আইন অনুমোদন করে না।
লিউইসের কাছে ট্রমা হয়ে দাঁড়িয়েছে এই দুর্ঘটনা। চোখ বুজলেই শুনতে পাচ্ছেন বিপন্ন শরণার্থীদের আর্তি। সেই মায়ের চোখ ভেসে উঠছে বার বার। ভেসে উঠছে ছুড়ে দেওয়া শিশুটির সলিল সমাধির দৃশ্য। কেঁপে উঠছেন। চটকা ভেঙে দেখছেন ঈজিয়ান ফুঁসছে তার নীল আর ফসফরাস নিয়ে। নৌকাটি নেই। পড়ে রয়েছে জল আর একাধারে অদৃশ্য ও হাস্যকর আন্তর্জাতিক সীমান্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













