আফগানিস্তানে সহকর্মীর হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে এক দুর্বৃত্ত সহকর্মীর হামলায় পুলিশের ১০ সদস্য নিহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার উরুজগান প্রদেশের চিনারর্তো জেলায় এই ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ঐ হামলাকারী প্রথমে তার সহকর্মীদের নেশাজাতীয় কিছু খাওয়ায়। এরপর তাদের গুলি করে হত্যা করে। হত্যার পর তাদের অস্ত্র চুরি করে পালিয়ে যায়।
উরুজগান প্রদেশের গভর্নরের মুখপাত্র দোস্ত মোহাম্মদ নায়াব জানান, তদন্তে আমরা দেখেছি ঐ পুলিশ জঙ্গি সংগঠন তালেবানের সহযোগী।
ডেপুটি প্রাদেশিক পুলিশের প্রধান রহিমুল্লাহ খান বলেছেন, হত্যাকারীকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













