বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নামাজ পড়েন, গঙ্গাস্নানও করেন!

ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা আবদুল হাফিজ (৬৯)। গত ৪৯ বছর ধরে দুটি কাজ নিয়মিত করছেন তিনি। এর একটি নামাজ, অন্যটি গঙ্গাস্নান।

একজন মুসলমান হিসেবে হাফিজ রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। পাশাপাশি হিন্দুদের মাঘমেলা, কুম্ভ ও আরধ কুম্ভ অনুষ্ঠানে গঙ্গাস্নান করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের স্বেচ্ছাসেবী হিসেবে ১৯৬৭ সালে প্রথমবারের মতো মাঘমেলায় যান আবদুল হাফিজ। এর পর থেকে এলাহাবাদের গঙ্গাতীর তাঁর দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে।

মাঘমেলায় আসা দর্শনার্থীদের সেবায় অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করায় স্বাস্থ্য অধিদপ্তর হিন্দুদের বড় বড় ধর্মীয় উৎসবে আবদুল হাফিজকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেয়। এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরও তাঁকে এ কাজে বহাল রেখেছে অধিদপ্তর। পুণ্যার্থীদের সেবা করতে পেরে খুশি হাফিজও।

‘২০০৬ সালে অবসর নেওয়ার পরও বছরের পর বছর পুণ্যার্থীদের সেবা করতে দেওয়ার মধ্য দিয়ে অধিদপ্তর আমার ইচ্ছা পূরণ করেছে’, বলেন হাফিজ।

কুম্ভ, আরধ কুম্ভ ও মাঘমেলায় পুণ্যার্থীদের সেবায় বিশেষ অবদান রাখায় ২০০১ সালে উত্তরপ্রদেশ রাজ্য সরকার হাফিজকে সংবর্ধনা দেয়।

কুম্ভমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে হাফিজ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নির্দিষ্ট দিনগুলোতে নদীতে পুণ্যস্নান করেন।

‘কল্পবাসীদের (যারা মাঘমেলায় এক মাস ধরে গঙ্গাতীরে অবস্থান করে) সেবার সময় আমি অপরিসীম আনন্দ অনুভব করি’, বলেন হাফিজ।

‘ধর্ম কোনো বাধা নয়। মানবসেবার চেয়ে বড় কোনো দায়িত্ব নেই’, যোগ করেন হাফিজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প