বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৮ মাস, ৩৫০ ঘণ্টা, মেয়ের ঘরে রূপকথার গাছ আনলেন বাবা

প্রথমে মনে হবে, কী-ই বা আছে এই খবরে? একটু তলিয়ে ভাবলে এই খবরেই মিলবে অজস্র মণিমুক্তোর সন্ধান। মেয়ের স্বপ্ন পূরণ করতে বাবা কী না করতে পারেন!

ছোট্ট মেয়েকে রূপকথার গল্প শোনাতেন রব। এই নামেই ইনি সোশ্যাল দুনিয়ায় পরিচিত। কিন্তু তাতে আর এমন কী? সব বাবাই তাঁদের মেয়েদের চোখে এঁকে দেন রূপকথার জগত।

কিন্তু একদিন রব-এর মেয়ে আচমকা আবদার করে বসে, রূপকথার গাছ তার ঘরে চাই। সেই গাছে একটা কোটর থাকতে হবে, যার ভিতরে বসে সে গল্পের বই পড়বে। এখানেই শেষ নয়। মেয়ের আবদার, গাছের উপরেও বসার ব্যবস্থা করে দিতে হবে।

এই চ্যালেঞ্জের জন্য রব প্রস্তুত ছিলেন না। কিন্তু মেয়ের স্বপ্ন সত্যি করতে উঠেপড়ে লাগলেন। সব জিনিস জোগাড় করে নিজে হাতে তৈরি করতে লাগলেন মেয়ের সেই রূপকথার গাছ। দেড় বছর পরে মেয়ের ঘরে তৈরি হল সেই গাছ। সাড়ে তিনশো ঘণ্টারও বেশি সময় লেগেছে এই গাছ তৈরিতে। খরচ হয়েছে প্রায় তিন হাজার ডলার।

মেয়ে এখন গাছের কোটরে বসে পড়ে। সেখানে আলোর ব্যবস্থা হয়েছে। সেই আলো আবার শোয়ার সময়ে কমিয়ে দেওয়া যায়।
মেয়ে খুশি। আর রব হাসছেন গর্বের হাসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প