শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ-ভারত যৌথ সভা ছিটমহলের জমি নিয়ে

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ছিটমহলের জমি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-ভারতের যৌথ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর ১২টা দিকে বুড়িমারী স্থল বন্দরের হলরুমে এনিয়ে আলোচনা শুরু হয়। চলে বিকাল ৬টা পর্যন্ত।

সভা শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার আব্দুল মান্নান সাংবাদিককে বলেন, আলোচনায় বসে আমরা দু’দেশের ছিটমহল সংক্রান্ত ল্যান্ড রেকর্ডস গুলো সার্স করেছি। এতে দু’দেশেরই ছিটমহলে কার কি পরিমান জমি আছে তা নিয়ে আলোচনা হয়েছে।

জমি রেকর্ডস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি বলেন, আমরা শুধু ল্যান্ড রেকর্ডস গুলো বের করছি। জমি রেকর্ড করার দায়িত্ব উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। এরপর কোন আলোচনায় বসা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মধ্যে আর কোন আলোচনা হবে না। তবে আলোচনা হলে হতে পারে জেলা পর্যায়ের ডি এম ডিসি দের মধ্যে ।

প্রায় ৬ ঘন্টাব্যাপি ছিটমহলের জমি সংক্রান্ত আলোচনা সভায় বাংলাদেশের প্রতিনিধিরা হলেন রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার আব্দুল মান্নান, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রা, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লালমনিরহাটের পাটগ্রামের সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মোমিন সদর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার শরিফুল হক পাটগ্রামের সহকারী সেটেলমেন্ট অফিসার শরিফুল হক প্রমূখ।

ভারতের প্রতিনিধি দলের সদস্যরা হলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাষক ও ভূমি রিফর্ম অফিসার সঞ্জয় কে আর দাস, কোচবিহারের ডব্লিউবিসিএস দেবাশিষ চ্যাটার্জী কোচবিহারের দিনহাটার ভূমি রাজস্ব অফিসার পল্বব কে আর মুখার্জী এবং ভূমি কর্মকর্তা অমিত সংকর দাস মজুমদার, অরিজিত ঘোষ ও দেবাশিষ মুখার্জী

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ