বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদির মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৩

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল আহসা প্রদেশের একটি মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের সময় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৭ জন । স্থানীয়রা জানিয়েছে, হামলায় জড়িত পাঁচ জন সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলি হয়েছে পুলিশের। সন্ত্রাসীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

দেশটির আল আরাবিয়া পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টারস এ সংবাদ জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাৎক্ষনিক ভাবে এই হামলায় জড়িতদের চিহ্নিত করা যায় নি বলে জানিয়েছে পুলিশ।

গত বছর আইএস দুইটি মসজিদে বোমা হামলা করার পর সৌদির পূর্বাঞ্চলে আগে থেকেই সতর্কতা বিরাজ করছিল। গত বছরের আগস্ট মাসে দক্ষিণ-পশ্চিম সৌদির একটি মসজিদে হামলার পর ১৫ জন নিহত হন। মে মাসে একজন আত্মঘাতী বোমারু পূর্বাঞ্চলের আল-কাদেহ গ্রামের আরেকটি মসজিদে হামলা করলে ২১ জন নিহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প