বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রশংসায় ভাসছে দেবের ১০ বছরের ক্যারিয়ার

ওপার বাংলার সুপারস্টার দেব। `খোকাবাবু` হিসেবে ওপারে পরিচিত দেবের পুরো নাম দীপক অধিকারী দেব। তার শৈশব- কৈশোর দুটোই কেটেছে মুম্বাইতে।

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে ব্যবসায়ী বাবার ছেলে দেব এখন শুধু বড়পর্দার তারকাই নন, তৃণমূল কংগ্রেসের সাংসদও।

সম্প্রতি টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারে দশ বছরে পা রেখেছেন হালের ক্রেজ দেব। একদশক পার করেও টালিউড এবং বাংলাদেশে দেবের জনপ্রিয়তায় একচিলতেও ভাটা পড়েনি বরং বেড়েছে।

দেব মানেই কলকাতার বাংলা ছবি প্রেমীদের বাড়তি আগ্রহ। সেজন্য ওপারের রাঘববোয়াল নির্মাতারা দেবকে নিয়ে প্রতিবারই বাজী ধরে সফল হয়েছেন।

ঠিক ১০ বছর আগে টালিউডে শুরু হয় দেবের ক্যারিয়ার। এরপর নানা চড়াই উতরাই কাটিয়ে তিনি এখন টলিউডের ‘দেব-দ্যা সুপারস্টার’। অ্যাকশান- রোমান্টিক-কমেডি-নাচে-ফিগারে বরাবরই সফল তিনি।

‘অগ্নি শপথ’ থেকে শুরু করলেও প্রথম ছবিতে হোঁচট খান দেব। এরপর হতাশ না হয়ে মনোযোগি হন।

দেবের উত্থানটা রবি কিনাগী পরিচালিত `আই লাভ ইউ` ছবির মাধ্যমে। এরপর `মন মানে না`, ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’,‘পাগলু’, `পাগলু-২`, ‘খোকাবাবু’, ‘চ্যালেঞ্জ’, `চ্যালেঞ্জ-২`, ‘রংবাজ’, ‘হিরোগিরি’, ‘যোদ্ধা’, `শুধু তোমার জন্য`র, মত বক্স অফিস হিট করা ছবি উপহার দিয়েছেন দেব।

বাণিজ্যিক ছবির বাইরেও গতবছর কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ ছবিটি দেবকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। টানা এক দশক সাফল্যের সঙ্গে টলিউডে রাজ করছেন দেব। আর তাই নিজের টুইটারে ভক্ত অনুরাগীদের কাছে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি টালিগঞ্জের পাগলুখ্যাত এই অভিনেতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত