বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অভিনেত্রী পরীর কথিত স্বামীর ছবি প্রকাশ ফেসবুকে

ঢালিউডের এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি। অল্প সময়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। একসঙ্গে অনেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার রেকর্ডও তার কাছে। কিন্তু গুঞ্জন আর গসিপ যেন তার পিছু ছাড়ছে না। আর তারকা হলে তো গুঞ্জন থাকবেই। এবার তার গুঞ্জনের ঢালিতে যুক্ত হলো নতুন এক পালক। আজ ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে পরীমিনর কিছু ছবি শেয়ার করা হয়। অনিক দাবি করেন পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী।

তিনি ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার বউ সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালোশার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম।’

তাহলে কি পরীর নাম স্মৃতি। আর তার ইসমাইল নামে একজন বর ছিল? এরকম প্রশ্ন অনেকেরই মনে খেলা করছে ছবিগুলো দেখার পর। কিন্তু পরীমনি তো অবিবাহিত বলেই মিডিয়ার সকলে জানে। তাহলে সত্যটা কি? সেই সত্য জানতেই প্রিয়.কমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল পরীর সঙ্গে।

তার ফেসবুক আইডিতে ছবিগুলো পাঠিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে পরী প্রিয়.কমকে বলেন, ‘এটা ফেইক। বিয়ের আসরে বসে থাকলে সেটা বিয়ে কিনা যাচাই করা উচিৎ। ছবি তো হাজার জনের সঙ্গে আছে। তার মানে এই নয় যে সবাই আমার স্বামী।’ তাহলে এই মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে অনিক বা ইসমাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে পরী বলেন, ‘তাদেরকে তো আগে আমার চিনতে হবে তারপর ব্যবস্থা। আর ঘাড়ের উপর পরলে তো ছেড়ে দেবো না কাউকে। এটা মিথ্যা একটুুকু নিশ্চিত থাকেন।’
hh

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত