শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শহীদদের সংখ্যা ঠিক না করার দায় সরকারকে নিতে হবে

মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নির্ধারণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যর্থতার দায়ভার সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে আয়োজিত সভায় বিএনপি নেতা এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে মওলানা ভাসানী মিলনায়তনে কৃষক দলের প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

কৃষক দল আয়োজিত ওই সভায় নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে না। সরকার অন্যায়ভাবে তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছে। দেশে এখন ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে অভিযোগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা এখন জরুরি বলেও জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করবে বিএনপি। তিনি বলেন, ‘এই রাষ্ট্র তো জনগণের, এই রাষ্ট্র যাঁরা শহীদ হয়েছেন তাঁদের, এই রাষ্ট্র যাঁরা যুদ্ধ করেছেন তাঁদের। তাঁদের মর্যাদা চাইলে তো সেটা রাষ্ট্রদ্রোহিতা হয়। আমি তো বলি, বরং এতদিন এই শহীদদের প্রতি যে দায়িত্ব ছিল রাষ্ট্রের, যারাই ছিল পালন না করার জন্য অভিযোগ সবার বিরুদ্ধে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী