সুদর্শন পুরুষরা বেশি স্বার্থপর


সুদর্শন পুরুষরা বেশি স্বার্থপর হয়। সম্প্রতি ব্রানেল ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
মনস্তত্ত্ব গবেষকরা তাদের এ গবেষণার জন্য ১২৫ জন নারী ও পুরুষকে বেছে নিয়েছিলেন। সুদর্শন ও আকর্ষণীয়তা পরিমাপে গবেষকরা থ্রিডি স্ক্যানার দিয়ে অংশগ্রহণকারীদের কোমর, কৃশতা, বুকের মাপ নির্ণয় করেছেন। এরপরই তাদের দুই ভাগে বিভক্ত করা হয়। পরে তাদের স্বার্থপরতা, অসমতা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণমূলক কিছু প্রশ্ন সরবরাহ করা হয়।
গবেষক দলের প্রধান ড. মাইকেল প্রাইস বলেন, ‘আমরা দেখতে পেয়েছি সুদর্শন পুরুষ ও নারীরা তুলনামূলকভাবে পরার্থকামী ও সমানাধিকারে বিশ্বাসী। এদের মধ্যে আবার পুরুষরা তাদের লক্ষ্য অর্জনে বেশি স্বার্থপর।’
তবে ড. প্রাইস জানিয়েছেন, কোনো কিছুই শতভাগ নির্ভুল নয়। সমাজে এমন সুদর্শন পুরুষও রয়েছেন যারা অনেক বেশি পরার্থকামী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













