মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এসএসসি পরীক্ষা, তাই মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আগামীকাল সোমবারের মন্ত্রিসভার নির্ধারিত সাপ্তাহিক বৈঠকের স্থান ও সময়সূচি পরিবর্তন করেছেন।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আগামীকালের মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন। তিনি জানিয়েছেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।

আশরাফুল আলম খোকন বলেন, ‘পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে পৌঁছার পর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বের হবেন।’

আগামীকাল সোমবার থেকে ১০ শিক্ষা বোর্ডের আওতায় দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। যা গত বছরের চেয়ে এক লাখ ৭২ হাজার ২৫৭ জন বেশি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে