ময়ূরকে বিষ খাইয়ে হত্যা, চাঞ্চল্য ছড়ালো এলাকায়
বিষ দিয়ে বন্যপ্রানী হত্যার ঘটনা ঘটলো ময়নাগুড়ির গরুমারা জঙ্গল সংলগ্ন আমগুড়ির বড়গিলা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি ময়ূরকে বিষ মেশানো খাবার খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
সম্প্রতি ওই গ্রামে জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি শেয়ালকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে। ফের বিষ মেশানো খাবার খাইয়ে ময়ূর হত্যার অভিযোগ উঠল। স্থানীয়সূত্রে খবর, এদিন দুপুরে ওই গ্রামের বাহানত বাজিগরের জমিতে একটি ময়ূরের মৃত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া বনকর্মীদের। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ময়ূরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্ত বনকর্মীদের অনুমান বিষ মেশানো খাবার খাইয়ে ময়ূরটিকে হত্যা করা হয়েছে। এবিষয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বনদফতরের তরফে। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাসি শুরু করেছে পুলিশ এবং বনদফতর।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













