ক্যামেরার ফ্ল্যাশ রক্ষা করল এক শিশুর জীবন!
ক্যামেরার ফ্ল্যাশ মার্কিন এক চার মাস বয়সি শিশুর জীবন রক্ষা করেছে। ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার পর শিশুর একটি চোখে অদ্ভুত সাদা দীপ্তি দেখতে পায় তার মা। মার্কিন চ্যানেল এবিএস নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ক্যামেরা ফোনটি ভালো না হওয়ার কারণে এমনটি ঘটেছে বলে মনে করেন মা। নতুন ক্যামেরা দিয়ে ছবি তোলার পরও একই ঘটনাই ঘটে। বুদ্ধিমতি মা দেরি না করে তার রাইডার নামের তার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যান।
পরীক্ষায় ধরা পড়ে শিশু রাইডারের বাম চোখের পেছনে রেটিনোব্ল্যাস্টোমা নামের টিউমার হয়েছে। আর এ কারণেই ফ্ল্যাশের আলো প্রতিফলিত হয়ে অদ্ভুত সাদা দীপ্তি তৈরি করছে। রোগ শনাক্ত হওয়ার পর দেরি না করে রাইডারকে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানকার চিকিৎসকরা দেখতে পান যে রাইডারের ক্যান্সার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ে নি।
মা যদি সতর্ক না হতেন তা হলে হয়ত অকালেই মারা যেত শিশু রাইডার।
চোখের বিরল রোগ রেটিনোব্ল্যাস্টোমা। গত বছর মার্কিন যে সব শিশুর চোখে এ রোগ ধরা পড়েছে তাদের মধ্যে ৫০ ভাগই এরইমধ্যে মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির এক ক্যান্সার বিশেষজ্ঞ।খবর:আইআরআইবি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













