বাচ্চা নিয়ে সিরিয়া যাওয়ায় মায়ের ৬ বছর কারাদণ্ড


তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিতে ১৪ মাসের বাচ্চা নিয়ে সিরিয়া যাওয়ার জন্য ব্রিটেনের এক আদালত এক মুসলিম মা’কে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে। খবর বিবিসির।
ব্রিটেন থেকে যে ৫৬ জনের মত মুসলিম নারী সিরিয়ায় গেছে, তাদের মধ্যে একমাত্র তারিনা শাকিল নামে ২৬ বছরের এই মহিলা ফিরে এসেছেন।
বিবিসির খবরে বলা হয়, বার্মিংহাম এক আদালতের বিচারক এই সাজা দেওয়ার সময় বলেন, ‘এই মহিলা তার কাজের জন্য কোনো অনুতাপ করেনি এবং তিনি জানতেন জানতেন যে তার এই বাচ্চা বড় হলে একজন আইএস যোদ্ধা হবে।’
একে৪৭ রাইফেলের পাশে ছেলেকে দাঁড় করিয়ে মাথায় আইএসের স্লোগান লেখা কাপড় বেঁধে ছবি তুলে তা ফেসবুকে ছাপানো দিয়ে বিচারক ঐ মহিলাকে তীব্র ভাষায় গালমন্দ করেন।
তবে আদালতে তারিনা শাকিল সিরিয়ায় যাওয়ার কথা স্বীকার করলেও, আইএসে যোগ দেওয়ার কথা অস্বীকার করেন।
আদালতে তিনি বলেন, বৈবাহিক জীবনে অশান্তির কারণে ছেলেকে নিয়ে তুরস্কে ছুটি কাটাতে যান। তারপর সেখান থেকে ২০১৪ সালের ২০শে অক্টোবর তিনি সিরিয়ায় যান।
কিন্তু সিরিয়ায় গিয়ে তিনি ভুল বুঝতে পারে। তারপর এক ট্যাক্সি চালককে ঘুষ দিয়ে তিনি তুরস্কে পালিয়ে আসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













