আটলান্টিক মহাসাগরের তলদেশে যাদুঘর, ৩০০ মূর্তি


সাগরের তলদেশে যাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপকূলের কাছে এই যাদুঘর হবে সাগরতলে ইউরোপের প্রথম যাদুঘর। সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী।
মূর্তিগুলোর সবই লানযারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। বলা হচ্ছে, যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনও ক্ষতি হবেনা। পানির নীচে এগুলো তিনশ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে।
অভিনব এই যাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে।
আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়।
তাদের জন্য সাগর তলের এই যাদুঘর নতুন আকর্ষণ হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













