মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শুদ্ধ উচ্চারণে বাংলা বলুন’

রেডিও জকি ও টিভি উপস্থাপদের পাশাপাশি দেশের সকল মানুষকে শুদ্ধ উচ্চারণে বাংলা বলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা অমর একুশে গ্রন্থমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করতে এসে তিনি এ আহ্বান জানান।

বাংলা একাডেমির মোদের গরব ভাস্কর্যের পাশে ডিআরইউ স্টলটি অবস্থিত।

তথ্যমন্ত্রী বলেন, শুদ্ধ উচ্চারণে বাংলা বলুন। রেডিও জকি ও বিভিন্ন টিভি চ্যানেলের উপস্থাপকদের অনুরোধ করব, আপনারা শুদ্ধ উচ্চারণে বাংলা বলুন। শুধু তাই নয়, সবাইকে শুদ্ধ উচ্চারণে বাংলায় কথা বলার আহ্বান জানান মন্ত্রী।

গণমাধ্যমকর্মীদের নানা প্রকাশনা ডিআরইউ স্টলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে— এমন প্রত্যাশাও করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের পাঁচ উৎসবের কারণে বাংলাদেশ কখনো অন্ধকারে ফিরে যাবে না। উৎসবগুলো হলো— একুশে ফেব্রুয়ারি, অমর একুশে গ্রন্থমেলা, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পয়লা বৈশাখ। উৎসবগুলো সকল চক্রান্ত উপেক্ষা করে জীবনের পথে বাঙালিকে চলতে সহায়তা করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে