মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জনগণের সঙ্গে পুলিশের বন্ধুত্ব চান ডিএমপি কমিশনার

পুলিশ জনগণের বন্ধু, এই বন্ধুত্ব ছাড়া পুলিশের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। জনগণের নিরাপত্তায় পুলিশ রাত-দিন কাজ করছে বলেও জানান তিনি।

ডিএমপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধীদের ধরতে আধুনিক প্রযুক্তি ও সফটওয়ার ব্যবহৃত হচ্ছে। রাজধানীতে আটটি ক্রাইম জোনে ভাগ করে ৪৯টি থানা কাজ করছে। ২০১৫ সালে বহুল আলোচিত ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা, পিডিবির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খিজির খান হত্যা, পুলিশ সদস্য এসআই ইব্রাহিম মোল্লা হত্যা, ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যার রহস্য, পুরান ঢাকার হোসেনী দালানের বোমা বিস্ফোরণের ঘটনা রহস্যের মতো কাজ করতে সক্ষম হয়েছে পুলিশ।

আছাদুজ্জামান মিয়া বলেন, আনসারুল্লাহ বাংলাটিম ও জেএমবির মতো জঙ্গি গোষ্ঠী নিয়ন্ত্রণে ডিএমপির অনেক সাফল্য রয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হক, বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক এক কে এম শহীদুল হকসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ