বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ আবার কেমন গ্রাম মানুষ মারা গেলে হয় নাচ-গান!

যখন কোনো স্বজন মারা যায় তখন শোকে কাতর হয় মানুষ। গোটা পরিবারে নেমে আসে পাহাড়সম শোক। পড়শিদের মধ্যেও শোক নেমে আসে।

কিন্তু কখনো কি শুনেছেন কোনো আত্মীয় বা পড়শির মৃত্যুতে পরিবারের লোক বা পড়শিরা হাসে, আনন্দে মেতে উঠেন! শুধু তাই নয়, মৃত্যুর ‘শোক’ পালন করতে নাচ-গানেরও ব্যবস্থা করা হয়!

হ্যাঁ, এমনটি হয় ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি গ্রামে। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ওই গ্রামে ৬৫ বছর বয়সে কেউ যদি মারা যায়, পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়ার পরিবর্তে গান-বাজনার আয়োজন করে। মৃত ব্যক্তিকে দেখতে আসা সব মানুষকে মিষ্টি খাওয়ানো হয়।

আবির খেলা হয়। এসব শেষে গান বাজাতে বাজাতে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় মরদেহ। এখানেই শেষ নয়, মরদেহ কাঁধে নিয়ে গানের তালে তালে নাচতে থাকেন তারা। এ অদ্ভুত রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে ওই গ্রামে।

কেন এই রীতি? গ্রামবাসীরা জানান, খুব অল্প বয়সে এ গ্রামের লোকদের বিয়ে হয়ে যায়। বৃদ্ধাবস্থায় পৌঁছতে পৌঁছতে তিন চারটে প্রজন্ম দেখে ফেলেন।

বাসিন্দাদের ধারণা, এতগুলো প্রজন্ম জীবিত অবস্থায় দেখা এবং তাদের সঙ্গে সময় কাটানো একটা গর্বের বিষয়, সৌভাগ্যও বটে!

তাদের ধারণা, এ ধরনের লোকদের নাকি সরাসরি স্বর্গলাভ হয়! তাই এদের মৃত্যুতে পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়ার পরিবর্তে আনন্দে মেতে ওঠেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প