সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আফ্রিকায় বাংলাদেশি অপহরণ: যাত্রাবাড়ীতে একজন আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন লাখ টাকাসহ আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম আকতার হোসেন (২৯)।

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি মো. শহীদুল্লাহ (৩০) অপহরণ ঘটনার সূত্রে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মীর্জা আবদুল্লাহেল বাকী।

শহীদুল্লাহর পরিবারের বরাত দিয়ে আবদুল্লাহেল বাকী জানান, মো. শহীদুল্লাহ দক্ষিণ আফ্রিকার সাসোলবার্গে ব্যবসা করেন। গত ২ জানুয়ারি তিনি অপহৃত হওয়ার পর বাংলাদেশে তার পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারী চক্র। গ্রেপ্তারকৃত আকতার হোসেন অপহরণকারী দলের সদস্য। দক্ষিণ আফ্রিকা থেকে মুক্তিপণের ঢাকা আকতার হোসেনের কাছে পৌঁছে দিতে বলা হয়। মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দিতে রাজি হন অপহৃতের মা। মঙ্গলবার মুক্তিপণের তিন লাখ টাকা দেওয়ার সময় আকতারকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।

শহীদুল্লাহ অপহরণের ঘটনায় গত ৩০ জানুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ি থানায় মানি লন্ডারিং আইন-২০১২ এর সেকশন ৪/২ ধারায় একটি মামলা করেন অপহৃত শহীদুল্লাহর ভাই জিয়াউল হক (মামলা নম্বর-১২)।

এরই ধারাবাহিকতায় অর্গানাইজড ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আকতার হোসেনকে গ্রেপ্তার করে সিআইডি।

পুলিশ সুপার আবদুল্লাহ হেল বাকী জানান, অপহৃত শহিদুল্লাহকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতার হোসেন অপহরণকারী চক্রের আরো কয়েকজনের নাম জানিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ